শতরান পেরিয়ে বাংলাদেশ

আপডেট : ২৮ অক্টোবর ২০১৬, ১৪:১৫
 
ওপেনার তামিম ইকবালের হাফ-সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে ২৮ ওভারে ১ উইকেটে ১১৮ রান নিয়ে লাঞ্চ-বিরতিতে গিয়েছে স্বাগতিক বাংলাদেশ। 
 
টেস্ট ক্যারিয়ারের ২০তম হাফ-সেঞ্চুরির স্বাদ পাওয়া তামিম ৬৮ রানে অপরাজিত আছেন। তার সঙ্গী মোমিনুল হক ৪৪ রানে অপরাজিত আছেন। ১ রান করে আউট হন ওপেনার ইমরুল কায়েস। বাংলাদেশের পতন হওয়া ১টি উইকেট নিয়েছেন ইংল্যান্ড পেসার ক্রিস ওকস।
 
এর আগে শুক্রবার সকালে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। এ ম্যাচে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এসেছে। চট্টগ্রাম টেস্টে খেলা শফিউলের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার শুভাগত হোম। 
 
ইংল্যান্ড দলেও একটি পরিবর্তন হয়েছে। পেসার স্টুয়ার্ট ব্রডের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি জাফর আনসারি। জাতীয় দলের হয়ে প্রথমবারের মত টেস্ট খেলতে নেমেছেন তিনি। 
 
বাংলাদেশ একাদশ: মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শুভাগত হোম ও কামরুল ইসলাম রাব্বি।
 
ইংল্যান্ড একাদশ: অ্যালিষ্টার কুক (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), গ্যারি ব্যালেন্স, গ্যারেথ বেটি, জাফর আনসারি, বেন ডাকেট, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস ও ক্রিস ওকস।-বাসস 
 
 
ইত্তেফাক/কেকে