গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

আপডেট : ২৮ অক্টোবর ২০১৬, ১৬:০১
গাছের ডাল থেকে বিদ্যুতের তার নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুছাফির ওরফে মুছা (৯) নামের এক শিশু মারা গেছে।
 
মুছাফিজুর গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের গোরস্থানপাড়া এলাকার আজিজুল হকের ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র ছিল।
 
শুক্রবার বেলা পৌণে দুইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তথ্যর সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ