ইংল্যান্ডের উদ্বোধনী জুটি সাজঘরে

আপডেট : ২৮ অক্টোবর ২০১৬, ১৭:১০

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাট করতে নেমে ২২০ রানে থামে বাংলাদেশের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই দুই উইকেট হারিয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ডের দুই ওপেনারের উইকেট তুলে নিয়েছে সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ। 

দলীয় দশ রানের মাথায় ডাকেটকে আউট করেন সাকিব। সাকিবের বলেই মুশফিকের হাতে কট বিহাইন্ড হয়ে ৭ রানে ফিরে যান ডাকেট। এর কিছুক্ষণ পরেই দলীয় ২৪ রানে আউট হন কুক। তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদি হাসান।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ২২০ রান করে বাংলাদেশ। নিজের টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন ওপেনার তামিম ইকবাল। এছাড়া মমিনুল হক করেন ৬৪ রান। ইংল্যান্ডের হয়ে পাঁচ উইকেট নেন মঈন আলী।

ইত্তেফাক/এমএইচ