নির্মাতা ডি জে কারুসোর এক্স এক্স এক্স সিরিজের ‘দ্য রিটার্ন অব জেন্ডার কেইজ’ ছবিতে ভিন ডিজেলের বিপরীতে অভিনয় করছেন বলিউড তারকা দীপিকা পাডুকোন। আর একসঙ্গে কাজ করতে গিয়ে তারকা ভিন ডিজেলের মনে হয়েছে দীপিকা পাডুকোনই নাকি হতে যাচ্ছেন পরবর্তী ‘গ্লোবাল সুপারস্টার’।
সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেন ৪৯ বছর বয়সী ভিন ডিজেল। ভিন ডিজেল দীপিকা সম্পর্কে আরো বলেন, ‘আমি তাকে খুব পছন্দ করি। বাস্তবেও আমাদের রসায়নটা বেশ ভালো। দীপিকার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই খুব সুন্দর। সবাই বলছেন, জুটি হিসেবে নাকি আমাদের খুব ভালো মানিয়েছে। তার প্রতি আমার মুগ্ধতার কথা আমি বলে বোঝাতে পারবো না। সিনেমায় একসঙ্গে আমাদের যত দৃশ্য আছে সবই অসাধারণ। আর দীপিকাকে পুরোবিশ্বের সামনে পরিচয় করিয়ে দেওয়ার একটি অংশ হতে পেরে নিজেকে আমি সৌভাগ্যবান মনে করছি। কারণ তিনিই হতে যাচ্ছেন ভবিষ্যতের গ্লোবাল সুপারস্টার।’
ভিন ডিজেল ও দীপিকার সঙ্গে ছবিটিতে আরো অভিনয় করেছেন নিনা দোবরেভ, স্যামুয়েল এল জ্যাকসন, রুবি রোজ, জেট লি ও টনি জা।
