আমি একুশে পা দিলাম: জিনাত হাকিম

আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ১৪:২০
 
কানাডা সফরতর নাট্যকার ও নির্মাতা জিনাত হাকিম বলেছেন, আমি এ বছর একুশে পা দিলাম। আমি নাটক নিয়ে কাজ শুরু করেছিলাম ১৯৯৬ সালে। বিটিভিতে ‘নির্জন স্রোত’ নামে প্রথম নাটকটি প্রযোজনা করেছিলেন আব্দুল্লাহ আল মামুন। সেই হিসেবে আমার লেখালেখির বয়স একুশ বছর।
 
ইত্তেফাকের সাথে আলাপকালে জিনাত হাকিম বলেন, আমাদের নাটক এখন অনেক সমৃদ্ধ। বিভিন্ন চ্যানেলে প্রতিযোগিতা থাকায় নাটকের মান গুণগত মান বৃদ্ধি পেয়েছে।
 
সেরা নাট্যকার হিসেবে টেনিসিনাশ ২০১৩ পুরস্কারপ্রাপ্ত জিনাত হাকিম বলেন, নাটক শুধু বিনোদন নয়; নাটক থেকে আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করি। সেজন্য আমাদের একটা দায়িত্ব থাকে। 
 
সেই দায়িত্ববোধ থেকে নাটক ছাড়াও অনেক সামাজিক ডকুমেন্টারি ও  সমাজ সচেতনতামূলক প্রামাণ্য চিত্র নির্মাণ করেছেন জিনাত হাকিম। পাশাপাশি মঞ্চ নাটকও লিখেছেন তিনি। তার লেখা ‘বৃষ্টির চোখে জল’ যুক্তরাষ্ট্রে এবং ‘শেষ কথা’ যুক্তরাজ্যে মঞ্চস্থ হয়েছে।
 
জিনাত কানাডা-বাংলাদেশ কালচারাল অর্গানাইজেশনের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদানের জন্য গত ৯ অক্টোবর টরন্টো যান জিনাত হাকিম। ২৯ অক্টোবর টরন্টো থেকে নিউইয়র্কে যান তিনি। সেখান থেকে আগামী মঙ্গলবার ঢাকায় ফিরবেন জিনাত হাকিম।
 
ইত্তেফাক/এএসএস