ক্যাটস আই স্টোরগুলোতে এসেছে ডেনিম, পলো ও টি-শার্টের ক্যাজুয়াল কালেকশন। তরুণীদের জন্য থাকছে গর্জাস কুর্তা, শার্ট ও কামিজ। কেনাকাটায় বাড়তি স্বাধীনতা দিতে এসব পোশাকে থাকছে ক্যাটস আই এর সব সময়কার ডিসকাউন্ট সুবিধা।
রাজধানীর এ্যলিফ্যান্ট রোডের ক্লিয়ারেন্স আউটলেটে সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড়ে ক্যাটস আই পণ্য কেনার এ সুবিধা থাকবে সারাবছর। পাশাপাশি, ট্রেন্ডি সব পোশাকে ক্রেতাদের জন্য থাকছে বিশেষ মূল্যছাড় সুবিধা। এতে নির্ধারিত স্টোরগুলোতে একটি পণ্য ক্রয়ে দ্বিতীয় পণ্যে শতকরা ২০ ভাগ মূল্যছাড়ের সুযোগও থাকছে সপ্তাহান্তের নির্ধারিত ছুটির দিনে।
ইত্তেফাক/এএম
