ধুনটে মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ১৯:১২
বগুড়ার ধুনট উপজেলায় মোটরসাইকেল থেকে পড়ে জলি খাতুন (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 
 
শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার খাদ্য গুদাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জলি খাতুন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও বিলচতল গ্রামের আব্দুস ছালামের স্ত্রী। 
 
আব্দুস ছালাম জানান, সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা গ্রামে বাবার বাড়ি থেকে নিকট আত্মীয়র মোটরসাইকেলের পিছনে বসে বাড়ি ফিরছিলেন জলি খাতুন। পথিমধ্যে ধুনট খাদ্যগুদামের সামনে রাস্তায় গতিরোধকের ওপর উঠতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান জলি। অচেতন অবস্থায় তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে বগুড়া জিয়াউর রহমান মেডিকের কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়ার পথে জলি খাতুনের মৃত্যু হয়।
 
ইত্তেফাক/ইউবি