গুণী চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন। তার দীর্ঘ ক্যারিয়ার ঘটনাবহুল। কিন্তু এই বিষয়গুলো অনেকেরই অজানা। সেই অজানা গল্পগুলোই এবার উঠে আসবে প্রামাণ্যচিত্রে।
আমজাদ হোসেনের স্কুলজীবনে লেখা নাটক, সাহিত্য চর্চা, চলচ্চিত্র নির্মাণ, অভিনয় থেকে শুরু করে বাংলা একাডেমি পুরস্কার, সবকিছুই উঠে আসবে এই প্রামাণ্যচিত্রে। এছাড়াও জহির রায়হান, খান আতাউর রহমানের সাথে কাটানো অভিজ্ঞতার গল্পগুলোও থাকবে এই প্রামাণ্যচিত্রে। প্রামাণ্যচিত্রটি নির্মাণ করবেন আবদুস সামাদ খোকন।
