টকশোতে বিব্রত প্রিয়াঙ্কা চোপড়া

আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ১০:০৭
 
প্রিয়াঙ্কা চোপড়া যে বর্তমানে বলিউডের মেধাবী একজন তারকা এ নিয়ে কোনো বিতর্ক নেই। হলিউডেও নিজের মেধা দিয়ে বেশ প্রশংসার সাথেই অভিনয় করছেন তিনি। ধীরে ধীরে আন্তর্জাতিক মিডিয়াতে নিজের শক্ত একটি অবস্থান তৈরি করে নিচ্ছেন এই অভিনেত্রী। সম্প্রতি আমেরিকান একটি টকশোতে অতিথি হিসেবে যান প্রিয়াঙ্কা। যেখানে তার ক্যারিয়ার নিয়ে অনেক প্রশ্ন করা হয় তাকে। এরমধ্যে একটি প্রশ্ন ছিল, প্রিয়াঙ্কা যখন প্রথম আমেরিকায় যান তখন তিনি কি ইংরেজি ভাষা পারতেন?
 
এই প্রশ্নে বেশ বিব্রতকর অবস্থায় পড়ে যান প্রিয়াঙ্কা। এমন অবস্থায় তার উত্তর ছিল, ‘আমি ১২ বছর বয়সে আমেরিকায় আসি। আর ভারতের শতকরা ১০ ভাগ মানুষ ইংরেজিতে কথা বলতে পারে। যার পরিমাণ দাঁড়ায় প্রায় ১.৩ মিলিয়ন এবং এরমধ্যে আমি ছিলাম। তাই ইংরেজিতে কথা বলাটা আমার জন্য কঠিন কিছু ছিল না।’