দলীয় ১৫২ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ তৃতীয় দিন প্রথম সেশনে আর কোন উইকেট না হারিয়ে ২০০ রান পার করল। দ্বিতীয় দিন ৫৯ রানে অপরাজিত ইমরুল কায়েস বাউন্ডারি দিয়ে তৃতীয় দিনের রানের খাতা খোলার পর দুই বার স্লিপে ক্যাচ তুললেও তা ধরতে ব্যর্থ হয় ইংল্যান্ড। সাকিবকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে ভাল অবস্থানে নিয়ে যাচ্ছেন তিনি।

এর আগে দ্বিতীয় দিন ওপেনিং জুটিতে ৬৫ রান যোগ করার পর দ্রুত ২ উইকেট পতনের পর মাহমুদুল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে ওয়ানডে স্টাইলে খেলা চালিয়ে যান ইমরুল কায়েস। প্রায় ৫ করে ওভার প্রতি রান রেখে ৮৬ রানের পার্টনারশিপ গড়ে তারা। কিন্তু দিনের শেষ বলে বোল্ড আউট হয়ে ব্যক্তিগত ৪৭ রানে সাজঘরে ফেরেন তিনি।
ইত্তেফাক/আরএ