তৃতীয় দিন দুর্দান্তভাবে শুরু করা বাংলাদেশ একই সঙ্গে সাকিব ও মুশফিককে হারিয়ে আবারো ব্যাকফুটে চলে গেল। ব্যক্তিগত ৪১ রানে বোল্ড আউট হয়ে বিদায় নিলেন সাকিব আল হাসান। তবে আউট হওয়ার আগে মুশফিকের সঙ্গে ৩৮ রানের দুর্দান্ত এক পার্টনারশিপ গড়েন তিনি। দলীয় ২৩৮ রানে সাকিবের বিদায়ের পর দলীয় কোন রান যোগ না করেই ব্যক্তিগত ৯ রানে বিদায় নেন অধিনায়ক মুশফিক।
এর আগে দলীয় ১৫২ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ তৃতীয় দিন প্রথম সেশনে কোন উইকেট না হারিয়ে ২০০ রান পার করে। দ্বিতীয় দিন ৫৯ রানে অপরাজিত ইমরুল কায়েস বাউন্ডারি দিয়ে তৃতীয় দিনের রানের খাতা খোলার পর দুই বার স্লিপে ক্যাচ তুললেও তা ধরতে ব্যর্থ হয় ইংল্যান্ড। তৃতীয়দিন সাকিবকে সঙ্গে নিয়ে ৪৮ রানের জুটি গড়ে বিদায় নেন তিনি।
ইত্তেফাক/আরএ
