রাজধানীর ভাটারায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার রাত ৮টার দিকে ভাটারার ১০০ ফুট রাস্তার একটি স্থান থেকে ওই ছাত্রীকে পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেছে।
ধর্ষণের অভিযোগে ওই ছাত্রীর বাবা আজ রবিবার সকালে ভাটারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।
ভাটারা থানার ওসি নুরুল মুক্তাকিম জানান, ভাটারা থানার আওয়ামী লীগের সেক্রেটারি শহিদ খন্দকারের ছোট ভাই রাশেদ খন্দকারের বিরুদ্ধে এই ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। রাত ৮টার দিকে ওই ছাত্রীকে রাশেদ খন্দকারের সহযোগী শহিন ও অজ্ঞাত যুবক ছাত্রীকে বাসা থেকে ডেকে নেন। বাসার অদূরে ১০০ ফুট রাস্তার পাশে নির্জন স্থানে ছাত্রীটিকে রাশেদ খন্দকার ধর্ষণ করে বলে জানা যায়।
ওসি আরো জানান, রাশেদ খন্দকার পলাতক রয়েছেন। তাকে আটকের চেস্টা চলছে।
ইত্তেফাক/কেকে
