পরবর্তী হ্যান্ডেসেট নিয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি মটোরোলা। ডিভাইসটি নিয়ে গোপনে কাজ করলেও তথ্য প্রকাশের ক্ষেত্রে মুখে কুলূপ এঁটে রেখেছে প্রতিষ্ঠানটি।
তবে মটোরোলা কর্তৃপক্ষের এতো রাখঢাককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন ফোনটির তথ্য ফাঁস হয়ে গেছে অনলাইনে। শুধু ফিচারের বিবরণই নয়; টুইটারে ফাঁস হয়েছে হ্যান্ডসেটটির ছবিও।
ফাঁস হওয়া তথ্যমতে, 'মটো এম' নামের হ্যান্ডসেটটিতে প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫। সঙ্গে ৩/৪ জিবির র্যাটম ও অ্যান্ড্রয়েড মার্শম্যালো আপডেট। অ্যাড্রিনো ৫০৬ গ্রাফিক্স-এর সৌজন্যে মিলবে দুর্দান্ত স্ক্রিন রেজ্যুলেশন। ৮ নভেম্বর প্রকাশ্যে আসতে চলেছে হ্যান্ডসেটটি।
নতুন হ্যান্ডসেটটিতে ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের সেলফি শ্যুটার থাকবে। থাকবে ৫.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে। ইন্টারনাল স্টোরেজ টেক্কা দিতে পারে সমসাময়িক যে কোনো ফোনকে। ৩২ ও ৬৪ জিবির দুটি সংস্করণে বাজারে আসবে ডিভাইসটি। বাজারের পরিস্থিতি বুঝে শেষে আসতে পারে ১২৮ জিবির মডেলও।
অ্যান্ড্রয়েড সোল-এর দাবি, ৪ জিবি র্যাওম ও ৬৪ জিবি স্টোরেজের মডেলটি শুধু চীনে উন্মোচন করা হবে। বিশ্বের অন্যান্য দেশে আসবে ৩ জিবি র্যাওম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের হ্যান্ডসেটটি।
সাউন্ডের দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে ফোনটিতে। লেনোভোর ১.৫ ওয়াটের স্পিকারের সঙ্গে থাকবে স্মার্ট অ্যামপ্লিফায়ার। সঙ্গে ৫১০০ এমএএইচ ব্যাটারি।
ইত্তেফাক/এএম
