ঢাকা ব্যাংকের কাওরান বাজার শাখায় আগুন

আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ১৪:৪৪
 
ঢাকা ব্যাংকের রাজধানীর কাওরান বাজার শাখায় অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। আজ রবিবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে বলে জানা গেছে। প্রাথমিক তথ্যে জানা যায়, গ্রাউন্ড ফ্লোরে জেনারেটর থেকে এই আগুনের সূত্রপাত। ভবনটির এক নিরাপত্তারক্ষী জানায়, জেনারেটর থেকে তীব্র ধোয়া বের হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। আগুনের তীব্রতা সম্পর্কে কোন মন্তব্য করেনি ফায়ার সার্ভিস বিভাগ।
 
IMG0
 
ভবনটির পার্শ্ববর্তী ভবনের লিফটম্যান শাহ আলম দাবি করেন, বিল্ডিংটিতে দীর্ঘদিন পুরাতন জেনারেটর ব্যবহার করা হচ্ছিল। তাদেরকে অনেকে জেনারেটরটি পরিবর্তনে কথা জানালেও সেটা করা হয়নি।
 
 
ইত্তেফাক/কেকে/আরএ