দুবাইয়ে ইরাকি আইনপ্রণেতা আটক

আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ১৬:৪৪
দুবাই কর্তৃপক্ষ অসৎ উদ্দেশ্যে চেক ইস্যুর অভিযোগে ইরাকি আইনপ্রণেতা মোহামেদ আল-তাইকে আটক করেছে। 
 
পাবলিক প্রসিকিউটর ইসাম ইসা আল-হুমাইদান শনিবার এক বিবৃতিতে বলেন, গত বুধবার আল-তাই’র আইনজীবীর উপস্থিতিতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। বিবৃতিতে বলা হয়, তিনি অসৎ উদ্দেশ্যে প্রায় ৭০ লাখ দিরহামের (২০ লাখ ডলার) একটি চেক ইস্যু করেন বলে সন্দেহ করা হচ্ছে। এএফপি।
 
ইত্তেফাক/এসএসএ