১২ উইকেট নিয়ে মিরাজের জাদু

আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ১৮:০৩
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই জাদু দেখালেন মেহেদী হাসান মিরাজ। নিজের ক্যারিয়ারের প্রথম টেস্টে ৭ উইকেট নেয়ার পর দ্বিতীয় টেস্টে ১২ উইকেট শিকার করেছেন এই তরুণ স্পিনার। তার বোলিং ফিগার ছিলো ২১.৩ -২-৭৭-৬।
 
প্রথম ইনিংসে ৬ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসেও ছয় উইকেট নিয়েছেন মিরাজ। রবিবার ইনিংসের শুরুতে সাবলীলভাবে ব্যাট করতে থাকে দুই ওপেনার ব্যাটসম্যান বেন ডাকেট ও অ্যালিস্টার কুক। তাদের জুটিতে প্রথম আঘাত আনেন মিরাজ। ফিফটি করা বেন ডাকেটকে বোল্ড করেন তিনি। এরপর ফেরান ব্যালেন্সকে। শূন্য রানে ফিরিয়েছেন মঈন আলিকেও। আউট করেছেন ফিফটি করা অধিনায়ক অ্যালিস্টার কুককেও। তার ও সাকিবের ঘূর্ণি জাদুতে ১২৭ রানে পাঁচ উইকেট হারায় সফরকারীরা। 
 
ব্যক্তিগত ৫ রানের মাথায় তামিমের হাতে ক্যাচ তুলে আউট হন ব্যালেন্স। এছাড়া বেয়ারস্টোকে তিন রানের মাথায় আউট করেন তিনি। শুভাগত হোমের তালুবন্দি হয়ে বিদায় নেন বেয়ারস্টো।
 
এর আগে ভয়ঙ্কর হয়ে ওঠা ডাকেটকে আউট করেছিলেন মিরাজ। দলীয় ১০০ রানের সময় ডাকেটকে বোল্ড করেন এই তরুণ স্পিনার। আউট হওয়ার আগে ৬৪ বলে ৫৬ রান করেছিলেন ডাকেট।
 
ইংল্যান্ডের ইনিংসে শেষ পেরেকটিও ঠুকেন মিরাজ। স্টিভেন ফিনকে শূন্য রানেই ফেরান তিনি।
 
ইত্তেফাক/এমএইচ