বাংলাদেশ সফর করে গর্বিত কুক

আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ১৭:২৯
নিরাপত্তা ইস্যুকে সামনে রেখে বাংলাদেশ সফর বাদ করেছিল অস্ট্রেলিয়া। তবে সেই শঙ্কাকে উড়িয়ে দিয়ে বাংলাদেশে আসে ইংল্যান্ড। আর এই সফরের জন্য গর্বিত বোধ করছেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক।
 
দ্বিতীয় টেস্টে বাংলাদেশের কাছে ১০৮ রানে হারের পরে ইংলিশ অধিনায়ক বলেন, আমরা এখানে আসার আগে নিরাপত্তা শঙ্কার কারণে আমরা এখানে আসবো কী না সেটা নিয়ে অনেক কথা হয়েছে। তবে আমি খুশি যে আমি এখানে ইংল্যান্ড দলের নেতৃত্ব দিয়েছি। এখানে আসতে পেরে আমি গর্বিত।
 
চা বিরতির পরে ১০০ রানে শূন্য উইকেট থেকে এক সেশনে ১০ উইকেট হারিয়ে ফেলে পরাজয় প্রসঙ্গে বলেন, চট্টগ্রামে শেষ সময়ে ম্যাচ জেতাটা দারুণ ছিল। এখানেও (ঢাকা) আমাদের সুযোগ ছিল। শুরুতেই আমরা অনেক বেশি উইকেট হারিয়ে ফেলেছি। আপনারা সেটা নিয়ে অনেক কথাই বলতে পারেন। কঠিন কন্ডিশনে ব্যাটিংটাতো আমাদের করতো হয়।
 
ইত্তেফাক/এসএসএ