বেন স্টোকসকে আউট করে স্যালুট দিয়ে দারুণ আলোড়ন তুলেছেন সাকিব আল হাসান। সেই স্যালুটের বদলে সাকিবের পাশাপাশি পুরো বাংলাদেশ দলকেই স্যালুট দিলেন বেন স্টোকস।
অখেলোয়াড়সুলভ আচরণের জন্য বাংলাদেশে বেশ কয়েকবার শিরোনাম হওয়া বেন স্টোকসকে চতুর্থ ইনিংসে সরাসরি বোল্ড করে ‘স্যালুট’ করে বসেন সাকিব আল হাসান। আর সেই স্যালুট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। দ্বিতীয় টেস্টে ১০৮ রানে হেরে বাংলাদেশ সফর শেষ করা স্টোকস ম্যাচ শেষে টুইটারে মাতেন বাংলাদেশ বন্দনায়। নিরাপত্তা শঙ্কা ও অন্যান্য ঝুঁকি সত্ত্বেও বাংলাদেশের দারুণ ব্যবস্থাপনার প্রশংসা করেন বেন স্টোকস।
Thanks for having us Bangladesh been a brilliant Test/ODI series,salute to the security and the people and of course @Sah75official
— Ben Stokes (@benstokes38) October 30, 2016
টুইটারে দেয়া এক পোস্টে তিনি বলেন, দারুণ ওয়ানডে/টেস্ট সিরিজ আয়োজনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ। দেশটির মানুষ ও নিরাপত্তার জন্য ‘স্যালুট’। এবং অবশ্যই সাকিবকেও স্যালুট!
ইত্তেফাক/এসএসএ
