‘সবাই যখন আশান্বিত বিএনপি নেতারা তখন হতাশ’

আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ১৯:৫৪
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘যখন মানুষ আশান্বিত তখন বিএনপির নেতারা হতাশ হয়। কারণ তারা এদেশের উন্নয়ন পছন্দ করে না। সম্মেলনে সারা দেশের মানুষ যে উচ্ছ্বাস প্রকাশ করে, তার ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তবে এই লুটেরা বিএনপি আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। 
 
রবিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কৃষক লীগ আয়োজিত ‘কৃষক বাঁচাও, বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ’  শীর্ষক কৃষক সমাবেশে তিনি এসব কথা বলেন। 
 
আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন এবং তারা নির্বাচন পরিচালনা করবেন।’ 
 
বিএনপিকে আগামী নির্বাচনের আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, ‘যদি জনগণের প্রতি আস্থা থাকে তবে নির্বাচনে আসবেন। সেখানে বোঝা যাবে এদেশের মানুষ কাদের চান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষক লীগের সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লা।
 
 
 
ইত্তেফাক/এমআই