২ নভেম্বর ভারত যাবে ইংল্যান্ড

আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ০৮:৪৪
 
নির্ধারিত সময়ের দুই দিন আগেই হেরে গেছে ইংল্যান্ড। তারপরও আগামী ২ নভেম্বর পর্যন্ত ঢাকায় থাকবে সফরকারীরা। জানা গেছে, ওইদিন ঢাকা থেকে সোজা মুম্বাইয়ে যাবে ইংল্যান্ড দল। ফ্লাইটের সূচি আগেই ঠিক করে রাখায় আরো কয়েকদিন ঢাকায় থেকে যেতে হচ্ছে ইংলিশদের।
 
ভারত সফরে পাঁচটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ খেলবে ইংল্যান্ড। কুক-রুটরা তাই ভারত সফরের প্রস্তুতিটা ঢাকায় থেকেই শুরু করবেন। আগামী কয়েকদিনে ঢাকায় অনুশীলন করতে পারে ইংল্যান্ড। বিসিবির এক পরিচালক বলেন, ওরা চাইলে আমরা ওদের এখানে অনুশীলনের ব্যবস্থা করে দেব।
 
ইত্তেফাক/আরএ