বিতর্ক বিষয়টি অরিজিৎ সিংয়ের পিছু ছাড়ছেই না। তবে এবার দোষটা তার নয়। দোষ করেছেন সুরকার অভিজিৎ ভাগয়ানি। অরিজিতের গানে নিম্নমানের মিক্সড করায় ক্ষেপেছেন অরিজিৎ। তাই তিনি সুরকার অভিজিৎ ভাগয়ানির ওপর কণ্ঠ ও সুর পরিবর্তনের অভিযোগ তুলেছেন।
মুক্তি প্রতীক্ষিত ‘ওয়াজা তুম হো’ ছবিতে অরিজিত্ সিং একটি গান গেয়েছেন। কিন্তু গানটি প্রকাশ হওয়ার পর অবাক তিনি। আর এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে প্রতিবাদ করেছেন অরিজিৎ। সেখানে তিনি লিখেছেন, ‘কেন যে মানুষ অতিরিক্ত স্মার্ট হওয়ার চেষ্টা করে আমি জানি না। আমার কণ্ঠ এতটা খারাপ না যে, এখানে অটো টিউনার প্রয়োজন পড়বে। অভিজিৎ ভাগয়ানি আপনার এই বিষয়টি জানার কথা। আপনি খুব ভালো মিউজিক করেছেন। কিন্তু আমি নিজেই লজ্জাবোধ করছি যে, আপনি আমার প্রতি এতটুকু আত্মবিশ্বাস রাখতে পারেননি। যাই হোক, আপনার জন্য শুভকামনা। আমার শুভ বুদ্ধি হোক।’
