বেশ কিছুদিন রিহ্যাবে থাকার পর সেখান থেকে ফিরলেন মার্কিন পপ তারকা সেলেনা গোমেজ। ক্যারিয়ারের শুরু থেকে তেমন উচ্ছৃঙ্খল জীবনযাপন না করলেও এক সময় উচ্ছৃঙ্খল জীবনে অভ্যস্ত হয়ে ওঠেন তিনি। বিশেষ করে সেলেনার কাছের মানুষরা জানান, জাস্টিন বিবারের সাথে সম্পর্কের পর থেকেই তার এই উচ্ছৃঙ্খল জীবন শুরু হয়।
এরপর বিবারের সাথে সম্পর্কে বিচ্ছেদ হলেও সেই জীবন থেকে পুরোপুরি স্বাভাবিক হতে পারেননি তিনি। তবে এই বিষয়টি আড়ালে থেকে গেছে এতদিন। ক্যারিয়ারে গান ও বিবার প্রসঙ্গ ছাড়া অন্যকিছু নিয়ে খুব একটা সংবাদের শিরোনাম হননি সেলেনা।
সম্প্রতি রিহ্যাব থেকে ফেরার পর তাকে নিয়ে মন্তব্য করেন প্রাক্তন প্রেমিক জাস্টিন বিবার। তিনি বলেন, ‘সবাই সেলেনার বিষয়টি স্বাভাবিকভাবে নেবেন। জীবনে অনেককিছুই ঘটে। সেলেনার জীবনেও অনেক ঘটনার মতো এটি একটি ঘটনা।’
