ব্রাজিলের অন্যতম প্রসিদ্ধ শহর রিও ডি জেনিরোর মেয়র নির্বাচনে জয়ী হয়েছেন দেশটির ধর্মযাজক মার্সেলো ক্রিভেল্লা। দেশটির মিউনিসিপাল নির্বাচনের দ্বিতীয় ধাপেও জয়ী হওয়ার পর এখন তার অপেক্ষা শুধু দায়িত্বে বুঝে পাবার।
নির্বাচনে বামপন্থি প্রার্থী মার্সেলো ফ্রেইক্সোকে প্রায় ২০ ভাগ ভোটে পরাজিত করেছেন তিনি।
রিওর দরিদ্রাঞ্চলে আইন ও শাসন ব্যবস্থা কায়েমের প্রতিজ্ঞা নিয়ে তিনি নির্বাচনী প্রচারণা চালান। রাজনীতিবিদদের দুর্নীতি ও অন্যায়ের প্রতিবাদ স্বরূপ নির্বাচনে মার্সেলো ক্রিভেল্লা জয় পেয়েছেন বলে জানায় বিবিসি।
ব্রাজিলের 'ইউনিভার্সাল চার্চ অব দ্য কিংডম অব গড' এর বিশপ ছিলেন মার্সেলো ক্রিভেল্লা। তবে বিতর্কিত মন্তব্যের জন্য নির্বাচনের আগে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। বিবিসি।
ইত্তেফাক/আরএ
