রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ ডিসেম্বর দিন ধার্য করেছে আদালত।
আজ সোমবার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্ত এদিন পুলিশের তদন্ত সংস্থা কাউন্টার টেরোরিজম ইউনিট প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন।
কল্যাণপুরের পাঁচ নম্বর সড়কের ‘জাহাজ বিল্ডিং’ এর পঞ্চমতলায় গত ২৬ জুলাই ভোরে পুলিশ অভিযান চালায়। অভিযানে নয় সন্দেহভাজন জঙ্গি মারা যান। হাসান নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ। পালিয়ে যান একজন। তারা সবাই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানিয়েছে পুলিশ।
ওই ঘটনায় গত ২৭ জুলাই রাতে মিরপুর মডেল থানার পরিদর্শক মো. শাহজাহান আলম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
