ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশ গোরোনতালোয় বন্যায় তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরোউ নুগরোহো এই তথ্য জানান ।
বার্তা সংস্থা সিনহুয়াকে সুতোপো পুরোউ নুগরোহো বলেন, রবিবার বিম্বেতো সাব ডিস্ট্রিক্টের হুতুও গ্রামের তিন শিশু নদীর তীব্র স্রোতে ভেসে যায়। পরে উদ্ধারকর্মীরা শিশুদের মৃতদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান, পানির স্রোতের তোড়ে আরো চার শিশু ভেসে গিয়েছিল। তবে তাদের জীবিত উদ্ধার করা হয়েছে।
সুতোপো বলেন, ভারি বৃষ্টিপাতের ফলে গ্রামটির ঐ নদীর পানি উপচে বন্যার সৃষ্টি হয়। খবর: এএফপি।
ইত্তেফাক/এএসএস
