ফুলবাড়ীয়ায় জাল ভোটের দেয়ার দায়ে দুইজনের কারাদণ্ড

আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ১৪:১১
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙমাটিয়া ইউনিয়নের পাহাড় অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
 
সোমবার দুপুর সাড়ে ১২টায় তাদের আটক করা হয়। এরপর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজিয়া সিদ্দীকী প্রত্যেককে তিনদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, পাহাড় অনন্তপুর গ্রামের ইউসুফ আলী (২৫) ও সাইফুল ইসলাম (২৪)।
 
উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ