মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের হারের পরে সাবেক ইংলিশ অলরাউন্ডার ইয়ান বোথাম বলেছেন বাংলাদেশ সফর নয়, বরং ভারত সফরে ইংল্যান্ডের সাফল্য-ব্যর্থতা বিবেচিত হবে। বাংলাদেশের জয়ের বিষয়ে তিনি বলেন, আগে বাংলাদেশের বিদেশে ম্যাচ জিততে হবে।
বাংলাদেশের উইকেটকে স্পিনবান্ধব করে বানানো হয়েছে উল্লেখ করে এএফপিকে দেয়া সাক্ষাতকারে বোথাম বলেন, উইকেটগুলো স্পিনবান্ধব করে তৈরি করা হয়েছে। যখন দেখবেন নতুন বল হাতে স্পিনাররা আসছেন তখনই বিষয়টা বোঝা যায়। মিরপুরে বাংলাদেশের ১০৮ রানের জয়ের বিষয়ে বলেন, এটা বাংলাদেশের জন্য ভালো। তবে এখন তাদের দেশের বাইরে জেতা শুরু করতে হবে যেই পরীক্ষাটা এখন ভারত সফরে ইংল্যান্ডের জন্য অপেক্ষা করছে।
বাংলাদেশের সঙ্গে ১-১’এ টেস্ট সিরিজ ড্র করার প্রেক্ষিতে বোথাম বলেন, বাংলাদেশ সফরের প্রেক্ষিতে ইংল্যান্ডের পারফরম্যান্স বিবেচিত হবে না বরং ভারত সফরে তারা কী করবে সেটাতেই নির্ভর করবে। এএফপি।
ইত্তেফাক/এসএসএ
