ক্রেতাদের জন্য ‘সুপার কিচেন অফার’ নিয়ে এসেছে অনলাইন শপিংমল ‘অথবা ডট কম’। এ অফারের আওতায় ক্রেতারা রান্নাঘরে ব্যবহার্য বিভিন্ন সামগ্রী ক্রয়ে সর্বোচ্চ ৬৩ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।
ওয়েবসাইটের সিনিয়র ম্যানেজার (অপারেশন) আহসানুল আলম বলেন, অফারটির অধীনে ক্রেতারা বিভিন্ন কিচেন অ্যাপ্লায়ান্সে ৬ থেকে ৬৩ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। চলতি মাসের ২৫ তারিখ থেকে শুরু হওয়া এ অফার চলবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত।
ভিশন, ফিলিপস, মিয়াকো, কিয়াম, প্যানাসনিক, শার্প, হিটাচি, এলজি, বাটারফ্লাইসহ বিশ্বের নামকরা ব্র্যান্ডের রাইস কুকার, ব্লেন্ডার, টোস্টার, ইলেকট্রিক কেটলি, রেফ্রিজারেটর, প্রেসার কুকার, স্যান্ডউইচ মেকার, মাইক্রোওয়েভ ওভেন, রুটি মেকার, কিচেন র্যাকসহ রান্নাঘরের যাবতীয় পণ্য ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
অফার চলাকালীন রোজ সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত ০৯৬১৩-৮০০৮০০ নম্বরে ফোন করে এসকল পণ্যের অর্ডার করা যাবে বলেও জানান তিনি।
ইত্তেফাক/এমএইচ
