আমিরের সঙ্গে আবারো সানি লিওন !

আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১৭:৫১
দিওয়ালিতে বলিউড সুপারস্টার আমির খানের সঙ্গী ছিলেন হালের বলিউড ক্রেজ, সাবেক পর্ণ তারকা সানি লিওন। অবাক হওয়ার কিছু নেই। হুট করেই সাক্ষাৎ এই দুই তারকার। 
 
কিভাবে, কোথায় দেখা হলো! ভারতের মুম্বাইতে বচ্চন পরিবারের দিওয়ালি পার্টির কথা সবাই মোটামুটি আগে থেকেই জানতো। দাওয়াতও ছিল বহু তারকার। তবে বচ্চন পরিবারের সাথে সাথে বলিউড নায়ক আমির খানও নিজের বাংলোতে দিওয়ালি পার্টির আয়োজন করেন। ট্রাডিশনাল আর জমকালো পোশাকে হুট করেই স্বামী ড্যানিয়েল ওয়েবারকে সঙ্গে নিয়ে সেখানে হাজির সানি লিওন।
 
তবে সুপারস্টার আমির-সানির বন্ধুত্বের কথা  সবার কাছে জানা।চলতি বছরের জানুয়ারিতে সানি লিওনের একটি বিজ্ঞাপন নিয়ে মিডিয়া অঙ্গনে বেশ আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। সানির এই দুঃসময়ে জোর সমর্থন দিয়েছিলেন আমির। এমনকি তাঁর শুটিংয়ে ডেকে নিয়েছিলেন সানিকে। সেদিন একসঙ্গে লাঞ্চ করতে করতে সিনেমা নিয়ে দু’জনের মধ্যে আলোচনাও হয়। সেই থেকে বন্ধুত্ব দুজনের। তাই আমিরের দিওয়ালি পার্টিতে যে সানির আমন্ত্রণ থাকবে এটা তো অনেকটা স্বাভাবিক ঘটনা। অবশ্য আমির খানের এই দিওয়ালি পার্টিতে সঙ্গে ছিলেন তার স্ত্রী কিরণ রাওসহ পারিবারিক বন্ধুরা। 
 
ইত্তেফাক/এমএআর