অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে পৌনে তিন লাখ টাকা খোয়া

আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ১৯:৫২
 
রাজধানীর গুলিস্তান এলাকায় এক যুবক অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে পৌনে তিন লাখ টাকা খুইয়েছেন। তার নাম ওয়াজেদ আলী (৩৫)।
 
সোমবার বিকালের দিকে তাকে অচেতন অবস্থায় সহকর্মীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখাইে চিকিত্সাধীন রয়েছেন।
 
জানা যায়, ওয়াজেদ আলী রাজধানীর মহাখালী এলাকায় অবস্থিত একটি অনলাইন সার্ভিস প্রতিষ্ঠানের চাকরি করেন। ওই প্রতিষ্ঠানের হিসাবরক্ষক রুবেল হোসেন জানান, সকালে মিরপুর পল্লবী এলাকা থেকে টাকা সংগ্রহ শেষ ওয়াজেদ অফিসে ফেরার সময় অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন। তার কাছে দুই লাখ ৮০ হাজার টাকা ছিল। অজ্ঞানপার্টির সদস্যরা সেগুলো নিয়ে গিয়েছে।
 
ইত্তেফাক/এএম।