মঠবাড়িয়ার ধানীসাফা ইউপিতে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ২০:২৮
পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রথম ধাপের ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে পাঁচজন আওয়ামী লীগ সমর্থক নিহত হওয়া ধানীসাফা ইউনিয়নে সোমবার পুনঃনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হারুন অর রশিদ তালুকদার বিজয়ী হয়েছেন। 
 
হারুন অর রশিদ তালুকদার নৌকা প্রতীকে ৪৬৯৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম চশমা প্রতীকে ৪৬৫৮ পেয়েছেন। হারুন অর রশিদ স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলামের চেয়ে ৩৮ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।
 
ইত্তেফাক/ইউবি