অনেকদিন ধরেই প্রেমিক সিমন কোনেকির সাথে থাকছেন ব্রিটিশ পপ তারকা অ্যাডেল। এমনকি তাদের ঘরে চার বছর বয়সের পুত্র সন্তানও আছে। কিন্তু বিয়ে নিয়ে এতদিন কোনো সিদ্ধান্তে আসেননি অ্যাডেল ও সিমন। এতদিন পর বিয়ের সিদ্ধান্ত নিলেন তারা।
এরই মধ্যে অ্যাডেল বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। আংটি থেকে শুরু করে বিভিন্ন কেনাকাটা শুরু করে দিয়েছেন তিনি। তবে খুব ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান তারা করবেন না বলেন জানান অ্যাডেল। তিনি বলেন, ‘এখন বিয়ে করার জন্য সময়টা উপযুক্ত। তাই এই সিদ্ধান্ত নিলাম। তবে বিয়েতে তেমন জাকজঁমক থাকবে না। আমার কাছের মানুষদের নিয়েই একটি গেট টুগেদার পার্টি দিবো।’
