হামদর্দ কলেজে আগুন: দগ্ধ একজনের মৃত্যু

আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১১:৩৪
 
রাজধানীর পান্থপথে হামদর্দ পাবলিক কলেজে অগিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুইজনের একজন মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।রাকিবুল ইসলাম  (২৫) নামের ঐ ব্যক্তি হামদর্দ পাবলিক কলেজ ছাত্রবাসের সহকারী বাবুর্চি ছিলেন।
 
অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ বাবুর্চি হজ্জাতুল ইসলাম (৩০) একই হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীনন আছে। তার শরীরের ৩৮ শতাংশ পুড়ে গেছে। 
 
কলাবাগান থানার ওসি ইয়াসির আরাফাত জানান, পাঁচতলা কলেজ ভবনের পঞ্চম তলায় ছাত্রাবাস। সোমবার বিকালে কেরোসিনের চুলায় রান্নার সময় চুলায় কেরোসিন সরবরাহ করার লাইনের বাল্ব খুলে যায়। এতে আগুন ধরে গেলে রাকিবুল সম্পূর্ণ  পুড়ে যান।
 
তিনি আরো জানান, গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লাগেনি। কেরোসিন চুলা থেকে অগ্নিকাণ্ড হয়েছে।
 
ইত্তেফাক/এএসএস