যুক্তরাষ্ট্রের মিসিসিপি শহরে সড়ক দুর্ঘটনায় ২ শিশুসহ তিনজন নিহত হয়েছে। নিহতরা একই পরিবারের বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
জানা গেছে, পূর্ব জ্যাকসন থেকে ৮০ মাইল দূরে আলাবামা সীমান্তে এ হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদশী ড্যানি শুমেকার জানিয়েছেন, ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। এ সময় আহতদের উদ্ধার করে হাসপাতাল নেওয়ার জন্য হেলিকপ্টার আসার আগ মুহূর্তে আরো একজন মারা যায়। পরে আহতদের হাসপাতাল নিয়ে যাওয়া হয়।
হাইওয়ে ক্যাপ্টেন জনি পাওলোস জানান, হতাহতদের উদ্ধারে তিনটি হেলিকপ্টার ও কয়েকটি অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছে।
ইত্তেফাক/এমআই
