সাভারে শিশুকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১৪:৪৭
 
ঢাকার সাভারে ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে সাভারের বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। 
 
মঙ্গলবার দুপুরে ঐ শিশুটিকে অসুস্থ অবস্থায় পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেছে ‍পুলিশ।
 
শিশুটির মা জানান, রাতে স্থানীয় যুবক রতন শিশুটিকে ধর্ষণ করে। বাসায় অসুস্থ অবস্থায় ফিরে আসলে বিষয়টি জানা যায়।
 
আজ সকালে এ ব্যাপারে সাভার মডেল থানায় মামলা করা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএস