কম খরচে ঘর সাজাতে নাদিয়ার ওয়েডিং ফেস্টিভ্যাল

আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১৫:২৮
ব্যস্ত জীবনে সাজানো গুছানো, পরিপাটি একটি ঘরই প্রতিটা মানুষের কাম্য। যেহেতু বার বার কেনা কষ্টসাধ্য তাই ঘরের আসবাব সবাই কেনেন অনেক চিন্তা করে, সময় নিয়ে এবং সময়ের সাথে মিল রেখে। আর নতুন সংসার শুরু করার আগে যাচাই বাছাই এর সাথে হিসাব নিকাশও কম থাকে না। তাই পছন্দসই ডিজাইনের আসবাবপত্র দিয়ে সাশ্রয়ী মূল্যে নতুন ঘর সাজানোর সুযোগ দিতে নাদিয়া ফার্নিচারে শুরু হয়েছে ওয়েডিং ফেস্টিভ্যাল।
 
এই উৎসবে উপলক্ষে সকল শোরুমে সব ফার্নিচারের ওপর দেয়া হয়েছে ১০- ১৫ % পর্যন্ত   ডিসকাউন্ট।
 
১৯৯১ সালে প্রতিষ্ঠিত নাদিয়া ফার্নিচারের বাংলাদেশে শো-রুম আছে ২০টি। এরমধ্যে ঢাকায় আছে ৮টি এবং ঢাকার বাইরে বাকি ১২টি।এসব শোরুমে বড় ফার্নিচারের পাশাপাশি ছোট ফার্নিচারও পাওয়া যায়।
 
শখের হোক আর প্রয়োজনীয়, সবরকম আসবাব আছে সকল শোরুমে ।ঘর সাজানোর সকল জিনিসপত্র, ড্রয়িং রুমের টেবিল, ডাইনিং টেবিল-চেয়ার সেট, টি টেবিল, কম্পিউটার টেবিল, রকিং চেয়ার, অফিসি ফার্নিচারসহ সকল ফার্নিচারের উপর পাওয়া যাবে ছাড়। চলবে ১ নভেম্বর, ২০১৬ থেকে ২০ নভেম্বর, ২০১৬ পর্যন্ত। এই সুযোগে সাজিয়ে নিন আপনার সাজানো সংসার নিজের মত করে নাদিয়ার ফার্নিচার দিয়ে।
 
ইত্তেফাক/এমএইচ