অপেক্ষা শেষে আবারো একসঙ্গে আনুশকা-বিরাট!

আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১৬:৩৩
দীর্ঘ প্রতিক্ষার পর আবারো এক ফ্রেমে ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড সুপারস্টার আনুশকা শর্মা ! ভারতের গোয়াতে দিওয়ালি উদযাপনে একসঙ্গে বেশ অনেকটা সময় কাটালেন এ দুই তারকা। 
 
এর মাঝে বিরাট আনুশকা সম্পর্ক নিয়ে পানি কম ঘোলা হয়নি। মিডিয়া অঙ্গনে কখনো দাবি উঠেছে তাদের মাঝে ভালবাসায় ভাঙ্গন ধরেছে, কখনো সম্পর্কের রসায়নে দেখা গেছে ধোঁয়াশা। ফের একসঙ্গে বিরাট আনুশকা একসাথে হওয়াটা ভক্তদের জন্য ইতিবাচক খবর।
 
গেল কয়েকমাস ধরে তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছিল। সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কাও করেছিলেন অনুরাগীরা। কিন্তু সে সব সংবাদকে স্ট্রেট ব্যাটে ছক্কা হাঁকিয়ে ফের সামনে আসছেন জনপ্রিয় এ জুটি। গোয়ায় ইন্ডিয়ান সুপার লিগে দিল্লি ডায়নামোস এবং এফসি গোয়ার ম্যাচ গ্যালারিতে বসেই দেখলেন দু’জন।
 
এর আগে ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ নিয়ে ব্যস্ত ছিলেন বিরাট। অন্য দিকে সম্প্রতি মুক্তি পাওয়া ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমার প্রচারে সময় দিচ্ছিলেন আনুশকা শর্মা। এক কথায় অনেক দিন পরই আবার একসঙ্গে ছুটি কাটালেন তাঁরা। দিওয়ালির দিন রাতে তারা একসঙ্গে ডিনার করেছেন। আবারো এ জুটিকে প্রকাশ্যে একসাথে দেখতে পেয়ে খুশি অনুরাগীরা। এনডিটিভি।
 
ইত্তেফাক/এমএআর