স্করপিয়ন এর সাথে বাংলাদেশের গীতিকবি শাহান কবন্ধ

আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১৮:৪২
বিশ্বখ্যাত জার্মান ব্যান্ডদল স্করপিয়ন এর অগনিত জনপ্রিয় গানের সাথেই এদেশের লক্ষ তরুনের বেড়ে ওঠা। তাই সেই মোহের নাম স্করপিয়ন।
সম্প্রতি বিশ্বখ্যাত এই স্করপিয়ন তাদের ওয়ার্ল্ডট্যুরের অংশ হিসেবে মালয়শিয়ায় এক ঐতিহাসিক কনসার্টে অংশ নিলো। আর সেখানেই রবি ইয়োন্ডারের উদ্যোগে বাছাইকৃত ক’জনার সুযোগ হয়েছিল, এই বিশেষ কনসার্টে অংশ নেবার। সেই ট্যুরে অংশ নিয়েছিলেন দেশের প্রখ্যাত গীতিকবি শাহান কবন্ধ।
 
শুধু প্রিয় ব্যন্ডদলের কনসার্ট উপভোগই নয়। মিট উইথ স্করপিয়ন সেশনে অংশ নেয়া থেকে শুরু করে একসাথে ছবি তোলার দূর্লভ সুযোগও ছিল তাদের। সেই বিশেষ দিনের দারুণ অভিজ্ঞতা আর কনসার্ট ট্যুর এর আদ্যোপান্ত নিয়ে বিশেষ ফিচার লিখবেন শাহান কবন্ধ। যা ছাপা হবে শনিবারের ‘ভিন্নচোখে’ পাতায়। একই সাথে পাঠকেরা পাবেন ইত্তেফাক অনলাইন বিনোদন-এ।
 
ছবিতে স্করপিয়ন ও অংশগ্রহনকারীদের সাথে গীতিকার শাহান কবন্ধ [ বাঁ থেকে তৃতীয় ]