পূর্বধলায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট : ০২ নভেম্বর ২০১৬, ১৫:২২
নেত্রকোনার পূর্বধলায় মঙ্গলবার রাতে কংস নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাতনামা (৩০) যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পূর্বধলা থানার পুলিশ।
 
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার ঘাগড়া ইউনিয়নের সোনাইকান্দা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কংস নদীতে ভাসমান অবস্থায় এই অজ্ঞাতনামা যুবকের অর্ধগলিত লাশটি স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
 
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এস আই) রফিকুল ইসলাম জানান, লাশের শরীরের চামড়া খসে পড়ায় তার শরীরে কোন আঘাতের চিহ্ন আছে কিনা তা নির্ণয় করা যায়নি। লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য বুধবার সকালে মর্গে প্রেরণ করা হবে।
ইত্তেফাক/এএন