দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনের প্রধানকে বরখাস্ত করলেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। জুলাইয়ে প্রকাশিত এক প্রতিবেদনের দেখা যায়, তিনি নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন।
মূলত এর উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেয়া হয়। প্রতিবেদনের দাবি করা হয়, সরকারি বাহিনী জুবায় একটি আন্তর্জাতিক সাহায্য সংস্থায় হামলা চালানো হলে তারা শান্তিরক্ষা বাহিনী কোনো জবাব দেয়নিস।
দেশটির সেনাবাহিনী ও সাবেক বিদ্রোহীদের গোলাগুলিতে একজন স্থানীয় সাংবাদিক নিহত হয়েছিলেন এছাড়া ধর্ষণের শিকার হন এক মানবাধিকার কর্মী। প্রতিবেদনে বলা হয়, ‘দক্ষ নেতৃত্বের অভাবে সহিংসতার জবাব দিতে পারেনি জাতিসংঘ। শান্তিরক্ষীরা ঐক্যবদ্ধভাবে কোনো নেতৃত্বে ছিলেন না।
দেশটিতে ১৬ হাজার শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন। ২০১৩ সালের ডিসেম্বরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ২৫ লাখেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন। বিবিসি
ইত্তেফাক/এমএইচ
