পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ওপেনার হিসেবে খেলতে নেমে অপরাজিত ১৪২ রান করেছেন ক্রেইগ ব্রার্থওয়েট। ওপেনার হিসেবে ব্যাট হাতে নেমে ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি।
ফলে রেকর্ড বইয়ে নাম উঠেছে ব্রার্থওয়েটের। ইনিংসে ৩১৮টি বল খেলেন ব্রার্থওয়েট। ওভার বাউন্ডারি না হাকাঁতে পারলেও, ১১টি বাউন্ডারি মারেন তিনি। এক প্রান্ত আগলে দলের অন্যান্য ব্যাটসম্যানদের যাওয়া আসা দেখেছেন ব্রার্থওয়েট। ফলে রেকর্ড বইয়ে নাম উঠে তার।
এই তালিকায় বাংলাদেশের সাবেক ওপেনার জাভেদ ওমরেরও নাম আছে। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ওপেনার হিসেবে খেলতে নেমে ৮৫ রানে অপরাজিত থেকে যান জাভেদ।
ব্রাথওয়াটের সৌজন্যে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে হোয়াইট ওয়াশের পর টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হারের লজ্জা থেকে বাঁচার স্বপ্ন দেখছে ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম ইনিংসে পাকিস্তানের ২৮১ রানের বিপরীতে ছয় উইকেটে ২৪৪ রান নিয়ে গতকাল মঙ্গলবার তৃতীয় দিন শুরু করে ক্যারেবীয়রা। সেঞ্চুরি থেকে পাঁচ রান দূরে থাকা ব্রাফেট দিনের শুরুতেই তুলে নেন শতক। এরপর একে একে জ্যাসন হোল্ডার, দেবেন্দ্র বিশু, আলজারি জোসেফ এবং শ্যানন গ্যাব্রিয়েলরা ফিরে গেলে দলের রানটাকে ৩৩৭ পর্যন্ত নিয়ে যান ব্রাফেট। ফলে ৫১ রানের লিড পায় তারা।
জবাবে ব্যাট হাতে পাকিস্তানের শুরুটা হয়েছে বাজে। ৪৮ রান তুলতেই সামি আসলাম, আসাদ সফিক, ইউনুস খান এবং অধিনায়ক মিসবাহ-উল-হকের উইকেট হারিয়ে ফেলে তারা। চারটি উইকেটের তিনটিই গেছে হোল্ডারের পকেটে। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সংগ্রহ চার উইকেটে ৮৭ রান। ৪৫ রান নিয়ে ক্রিজে আছেন আজহার আলি। ১৯ রানে তার সঙ্গে ব্যাট করছেন সরফরাজ খান।
ইত্তেফাক/এমএইচ
