সারাবিশ্বের সাথে একইদিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে হলিউডের থ্রিডি অ্যানিমেশন ছবি ‘ট্রলস’। আগামী ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশে মুক্তি পাবে এটি। বাংলাদেশেও ছবিটি মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স।
টমাস ড্যামের ‘ট্রল ডল’ অবলম্বনে নির্মিত ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন মাইক মিশেল ও ওয়াল্ট ডর্ন। ছবিটির বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন আনা কেন্ড্রিক, জাস্টিন টিম্বারলেক, রাসেল ব্র্যান্ড, জেমস করডেন, জেন স্টেফানি প্রমুখ।
