জীবনের খাতায় এখনো ব্যাচেলর! ভারতীয় নারী সমাজে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে এ বলিউড অভিনেতার। সুপারস্টার রণবীর সিংয়ের কথা বলছি।
এখনো বিয়ে না করলেও সন্তানের শূন্যতা অনুভব করতে শিখেছেন রণবীর। আর তাইতো নির্দ্বিধায় বলে ফেললেন এ গোপন ইচ্ছের কথা! সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই সুপ্ত ইচ্ছের কথা প্রকাশ করেছেন রণবীর।
রণবীরের বলেন, আমার জীবনে একটা সময় ছিল কোনও রিলেশন ছিল না। আমি সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলেছিলাম। কিন্তু এখন আমি একদম আলাদা মানুষ। অনেক পরিবর্তন এসেছে আমার মধ্যে। বরাবরই আমি শিশু ভালবাসি। খুব শিগগিরই আমি ফ্যামিলি ম্যান হতে চাই। আমার বায়োলজিক্যাল ঘড়ি চলতে শুরু করে দিয়েছে।
আর রণবীর সিংয়ের এই বক্তব্যের সাথে সাথে নতুন গুঞ্জনের ঝড় উঠেছে ভারতীয় শোবিজ অঙ্গনে। দীপিকা পাড়ুকোনের সঙ্গে তাঁর সম্পর্কের কথা সবাই জানেন। যদিও মাঝে-মধ্যে তাঁদের সম্পর্কে কিছু সমস্যা এসেছিল। তবে এখন আবার কাছাকাছি তাঁরা। স্বাভাবিকভাবে মনে প্রশ্ন জাগতেই পারে, তাহলে কী এবার বিয়ের কাজটা শেষ করেই ফেলছেন রণবীর-দীপিকা !
ইত্তেফাক/এমএআর/এসএস
