মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। খুনি ঘাপটি মেরে থেকে (অ্যামবুশ) আক্রমণ চালিয়েছে বলে জানিয়েছে আইওয়া পুলিশ।
বুধবার প্রথম কর্মকর্তাকে ডেস মনিস এলাকায় গুলি করে হত্যা করা স্থানীয় সময় রাত ১টার দিকে। এর ২০মিনিট পরে আগের ঘটনাস্থল থেকে কয়েক ব্লক দূরে দ্বিতীয় কর্মকর্তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়। দুইজনই ডিউটিরত অবস্থায় গাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন। হত্যাকাণ্ডের কারণ ও সন্দেহভাজন সম্পর্কে কোনো কিছু জানা যায়নি।
আইওয়া পুলিশ সার্জেন্ট পল পারিজেক এই ঘটনায় শঙ্কা প্রকাশ করে বলেন, এখানে কেউ আছে যে পুলিশ কর্মকর্তাদের গুলি করছে। আমরা আশা করছি আর কেউ হতাহত হওয়ার আগে তাকে আমরা খুঁজে বের করতে পারবো। ওই এলাকার পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন সার্জেন্ট পল। বিবিসি।
ইত্তেফাক/এসএসএ
