খালেদ মাহামুদ জিতু, মো. নাসিম আহম্মেদ আর নুরজাহান বেগম তিনজনই শারীরিক প্রতিবন্ধী। এই প্রতিবন্ধকতা জয় করে তারা লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। তিনজনই এবার জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
বুধবার সাটুরিয়া উপজেলার বালিয়াটী ইশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়- খালেদ মাহামুদ জিতুকে হুইল চেয়ারের বসিয়ে পরীক্ষা কেন্দ্রে এনেছেন তার মা খালেদা আক্তার। তিনি জানান, জন্ম থেকেই জিতু হাটতে পারেনা। তবে লেখাপড়ায় খুব আগ্রহী। পিএসপি পরীক্ষায় জিএসপি-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। জিতুর বাবা হারুনর রশিদ দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে শয্যাশায়ী।
এই কেন্দ্রে আসন পড়েছে ধানকোড়া গিরীশ ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নুরজাহান ও ছাত্র নাসিম আহম্মেদ সাগরের। জন্মলগ্ন থেকে দুজনেরই ডান হাত অপেক্ষাকৃত ছোট এবং বাঁকা। স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারে না। দুইজনই বাম হাত দিয়ে লেখে।
নুরজাহান পিএসসি পরীক্ষায় ২.৪২ এবং নাসিম ৪ পেয়ে উত্তীর্ণ হয়েছে। কথা বলে জানা- গেল দুজনের বাবাই প্রান্তিক কৃষক।
ইত্তেফাক/ইউবি
