শ্যূটিং স্পট: ‘ প্রেম অথবা অপ্রেমের গল্প’

আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ১৪:০৬
‘প্রেম অথবা অপ্রেমের গল্প’ নাটকের শ্যূটিংয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী, মডেল নুসরাত জান্নাত রুহী।
 
নাটকের শ্যূটিংয়ের বিষয়টি ইত্তেফাক অনলাইনকে নিশ্চিত করেন তিনি। নতুন এ প্যাকেজ নাটকে রুহীর সাথে অভিনয় করেছন নিলয় আলমগীর।
IMG0
‘প্রেম অথবা অপ্রেমের গল্প’ রোমান্টিক ধাঁচের গল্পে এটি নির্মিত হচ্ছে। নাটকটির শ্যূটিং চলছে ঢাকার অদূরে নবাবগঞ্জে। জামাল মল্লিকের পরিচালনায় নাটকটির গল্পের স্ক্রিপ্ট লিখেছেন সৈয়দ ইকবাল।
IMG1
 
শ্যূটিং ও গল্পের প্রসঙ্গে অভিনেত্রী রুহী বলেন, দুই তিন ধরে নাটকটির শ্যূটিং চলছে। অসাধারণ গল্প আর খুব সুন্দর লোকেশনে আমাদের শ্যূটিং চলছে। আশা করছি নতুন এ কাজটি দর্শকদের অনেক ভাল লাগবে।
 
ইত্তেফাক/এমএআর