টরন্টোতে বিশ্বের দীর্ঘতম সড়ক

আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ১৫:১৭
‘ইয়াং স্ট্রিট’ বিশ্বের দীর্ঘতম সড়ক। যা টরন্টোস্থ ডাউন টাউনের অন্টারিও লেক থেকে শুরু হয়ে ১৮৯৬ কিলোমিটার বিস্তৃত হয়ে শেষ হয়েছে কুইন্সভিল সাইডেরোডের রেইন রিভার নামক নদীতে।
 
অন্টারিও প্রথম ঔপনিবেশিক প্রশাসক লে. গভর্নর জন গেভস সিমকো তার বন্ধু স্যার জর্জ ইয়াংয়ের নামানুসারে এই সড়কের নামকরণ করেন। ইয়াং ছিলেন তৎকালীন বৃটিশের যুদ্ধ সচিব। প্রাচীন এ রোমান সড়কটি ১৭৯৩ সালে রূপান্তরিত হয় নতুন নামে। ১ নং ইয়াং স্টিটে রয়েছে দৈনিক টরন্টো স্টারের কার্যালয়।
 
ইত্তেফাক/এএসএমইউ