ডাকাতির প্রস্তুতিরকালে অস্ত্রসহ গ্রেফতার ৭

আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ১৩:৫৭
 
ডাকাতির চেষ্টাকালে অস্ত্রসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে রাজধানীর খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন-শহিদুল (২৫), নবী (২৮), ফয়সাল (২৭), সাগর (২০), আউয়াল (২৪), হারুন (৩৫) ও সুমন (২২)। এসময় তাদের কাছ থেকে পাঁচটি চাপাতি ও দুইটি ধারালো ছোরা উদ্ধার করা হয়।
 
খিলগাঁও থানা পুলিশ জানিয়েছে, গতকাল রাত পৌনে ১০টার দিকে মেরাদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির চেষ্টাকালে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা রুজু করা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএস