বরিশালের বানারীপাড়া উপজেলায় হরিসভা মন্দিরে দুর্গাসহ বেশ কয়েকটি প্রতিমা কুপিয়ে নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার ভোরে পৌর শহরের বন্দর বাজারে থানা লাগোয়া কেন্দ্রীয় মন্দিরে এ ঘটনা ঘটে। এত সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
বানারীপাড়া হরিসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাবুল দাস মন্দিরের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার ভোর ছয়টা ১৪ মিনিটে ৩৫/৪০ বছর বয়সী এক দুর্বৃত্ত মন্দিরের উত্তর পাশের গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে কয়েকটি প্রতিমা কুপিয়ে নষ্ট করে দ্রুত ওই গেট দিয়েই পালিয়ে যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, ভিডিও ফুটেজ দেখে ওই দুর্বৃত্তকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/এএসএমইউ
