পুলিশ মেলায় গাইবেন রিংকু মিলা বেলি’রা

আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ১৭:০৫
আসছে ৫ নভেম্বর, শনিবার ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা ‘পুলিশ মেলা’। বাংলাদেশ পুলিশ এর ২৫তম বিসিএস ব্যাচের বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানটি উদযাপিত হবে।
 
সাংস্কৃতিক এ আয়োজনে গান পরিবেশন করবেন ফোক শিল্পী শাহনাজ বেলি। অনুষ্ঠানে আরও গাইবেন পপ তারকা মিলা এবং ক্লোজআপ তারকা রিংকু। এছাড়াও থাকবে চাঁদনী-নিশার নাচসহ অন্যান্য পরিবেশনা।
 
 ইমার উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করবেন ফয়সাল মাহমুদ। ৫ নভেম্বর রাত ৮টা থেকে রাত ৯টা ৫০ মিনিট পর্যন্ত সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা।
 
ইত্তেফাক/এমএআর